চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের ‘ব্যাকআপ টিমের জন্য’ পুলিশ আটকদের ধরে রাখতে পারেনি: পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
জনসমাগমে ভিড়, বাজারে মানুষের চলাচল ব্যস্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ‘ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া’ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মিছিল শেষে ছয়জনকে ধরে ফেললেও আওয়ামী লীগের ‘ব্যাকআপ টিমের জন্য’ পুলিশ আটকদের ধরে রাখতে পারেনি।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনগুলোর নেতাকর্মীদের ঝটিকা মিছিলের উৎপাত বন্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলাগুলোর চার্জশিট দ্রুত দেওয়া হবে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করলে, পুলিশ সেখান থেকে ৫-৬ জনকে ধরে ফেলে।

এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল ২৫ থেকে ৩০টি মোটর সাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিঁচড়ে ‘ছাড়িয়ে নিয়ে যায়’।

শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক বলছেন, আওয়ামী লীগের ‘ব্যাকআপ টিমের জন্য’ পুলিশ আটকদের ধরে রাখতে পারেনি।

Reneta

তিনি বলেন, “শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। ৫/৬ জনকে আটক করা হয়, এর সাথে সাথে ২৫-৩০টি বাইক দিয়ে ব্যাকআপ টিম হিসেবে কিছু লোকজন আসে। তারা এসেই কয়েকটি ককটেল ফাটিয়ে তাদের (আটকদের) নিয়ে যায়।”

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, ঝটিকা মিছিলের বিষয়ে কোনো ছাড় নয়। নিয়মিত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ডিএমপিতে প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে মিছিলকারীদের। আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।ক্রমান্বয়ে এ পর্যন্ত গ্রেপ্তার আসামিদের আইন অনুযায়ী দ্রুত বিচারকাজ শেষ করার ব্যাপারে প্রসিকিউশিন বিভাগকে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে বলা হয়েছে।

এর আগে গত শুক্রবার রাজধানীর বাংলামোটর ও গুলশান এলাকায় ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটি। পর দিন ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করে ককটেল বিস্ফোরণ ঘটায় মুজিববাদী ক্যাডাররা। এর আগে আগস্টে একই এলাকায় শতাধিক আওয়ামী কর্মী মিছিল করে। আগস্টে গুলিস্তানে মিছিল করে নারায়ণগঞ্জ থেকে আসা অতিথি কর্মীরা। মিছিলগুলোতে উপস্থিতি সাধারণত ১৫ থেকে ২০ থেকে ৫০ থেকে ৬০ জনের বেশি হয় না।

গত ৫ সেপ্টেম্বর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কয়েকশ লোক নিয়ে মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগ। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ও তার গোটা সংসদ পালিয়ে যাওয়ার পর এই প্রথম কিছুটা বেশি নেতাকর্মীর উপস্থিতিতে মিছিল বের হয়। একই দিন বিজয় সরণি এলাকায়ও মিছিল হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগঝটিকা মিছিলব্যাকআপ টিমশেরে বাংলা নগর থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT