গাজীপুরে ডিআইজির বাসায় ডাকাতি

গাজীপুরে ডিআইজির বাসায় ডাকাতির সময় ঘরের ভেতরে বিশৃঙ্খলা দেখা গেছে, কাপড় ও জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাজীপুরের কালিয়াকৈরে রেলওয়ের হেড কোয়ার্টারে কর্মরত অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ মে) রাত ৩টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ডাকাতরা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ও ১টি মোবাইল সেট নিয়ে গেছে।
ভুক্তভোগী আবিদা সুলতানা বলেন, এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






