বাংলাদেশ

যানবাহন চলাচলের ভিত্তিতে সড়ক সংস্কার করা হবে: সড়ক পরিবহন উপদেষ্টা

সড়ক পরিবহন উপদেষ্টা যানবাহন চলাচলের ভিত্তিতে সড়ক সংস্কার বিষয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক পরিবহন উপদেষ্টা যানবাহন চলাচলের ভিত্তিতে সড়ক সংস্কার নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, যেসব সড়ক ও মহাসড়কে যানবাহন বেশি চলাচল করে সেগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার করা হবে।

সারাদেশে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার এমন সড়ক আছে বলে জানিয়েছেন ফাওজুল কবির খান।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে সড়ক মন্ত্রণালয়ের এক বৈঠকে একথা বলেন তিনি।

মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই পর্যায়ক্রমে সংস্কার করা হবে। রাজধানী থেকে পুরনো গাড়ি তুলে নিতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা এবং আমদানি নীতিতে সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, গুণগত মান ঠিক রেখে সড়ক নির্মাণে খরচ কিভাবে কমানো যায় সেজন্য সড়ক বিভাগের বিশেষ সহকারী শেখ মঈন উদ্দিনকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।

বিষয়:ফাওজুল কবির খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…