চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনে বন্ধ রাজধানীর সড়ক: যানজটে নাকাল নগরবাসী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ১৫, মে ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

রাজধানী জুড়ে যানজটের কবলে পড়েছে সাধারণ মানুষ। সকাল থেকে শুরু হওয়া তীব্র এ যানজটে নাকাল অফিসগামীসহ বিভিন্ন কাজে বের হওয়া মানুষ।

আজ সপ্তাহের শেষ দিন। এমনিতেই বৃহস্পতিবার মানে ঢাকা শহরে যানবাহনের বাড়তি চাপ যানজট ভোগান্তি থাকে। তার মধ্যে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ আন্দোলনকারীদের অবরোধের কারণে। কাকরাইল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান। অন্যদিকে ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মত গুলিস্তান দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কার্যালয়ের সামনের সড়ক বন্ধ করে আন্দোলন চলছে।

কাকরাইল সড়কে যান চলাচল বন্ধ গতকাল থেকেই। দক্ষিণ সিটি করপোরেশনের সামনে গতকাল বিকেলে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার হলেও আজ আবার অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

যেকারণে সকাল আটটা থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়ে যানজট।

সকাল ৯টা থেকে সরেজমিনে ও খোঁজ নিয়ে জানা যায়, রাজধানী আগারগাঁও, মহাখালী, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি, তেজগাঁও শিল্পাঞ্চল, মগবাজার, কাওরানবাজার, ফার্মগেট, মালিবাগ, কাকরাইল মোড়, গুলিস্তান, মতিঝিল জুড়ে কোথাও তীব্র যানজট কোথাও গাড়ির চাপ। অনেক স্থানের যাত্রীদেরকে বাস থেকে নেমে গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে যেতে দেখা যায়।

সড়কে বাসে ভুগতে থাকা মোহাইমিন ইসলাম নামে এক যাত্রীকে বিজয় স্মরণী মোড়ে নেমে হেঁটে রাস্তা পার হয়ে সিএনজিতে উঠেন।

Reneta

তিনি জানালেন, চারদিকে খারাপ অবস্থা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবো। তাই বাস ছেড়ে সিএনজিতে উঠতে বাধ্য হলাম। গুগল ম্যাপ বলছে নিউ মার্কেট সড়ক অনেকটা ক্লিয়ার।

মোহাম্মদপুর থেকে সকাল ৮টায় রওনা হয়ে শাহবাগ পৌঁছাতে বেসরকারী চাকরিজীবি মারুফ হোসেেনর  সময় লেগেছে দুই ঘণ্টা।

তিনি বললেন, রাজধানীর এই যানজট নতুন কিছু নয়। তবে মাঝে মধ্যে এর মাত্রা সীমানা ছাড়িয়ে যায়।

সকালে ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, বৃহস্পতিবার মানেই বাড়তি চাপ। এদিন এমনিতেই সড়কে তীব্র চাপ তৈরি হয়। তারমধ্যে আজকে গুরুত্বপূর্ণ দুটি স্থানে সড়কে যান চলাচল বন্ধ। ডে কারণে সড়কে সকাল থেকেই চাপ। সে চাপ অধিকাংশ স্থানে যানজট তৈরি করেছে।

তিনি বলেন, অফিসগামী যাত্রী, পরিবহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টায় বিভিন্ন পয়েন্টে ডাইভারশন করা হয়েছে। গুলিস্তান মতিঝিল গন্তব্য হলে নীলক্ষেত নিউমার্কেট সড়ক ব্যবহারের অনুরোধ জানান তিনি।

শফিকুল আরও বলেন, বাংলামোটর-হেয়ার রোড দিয়ে ডাইভারশন করা হয়েছে। কাকরাইলের সড়ক ক্লিয়ার করতে অনুরোধ করা হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা শুনছেন না। বরং আন্দোলনকারীর সংখ্যা বাড়ছে। যানজট ভোগান্তিতে পড়া নগরবাসীকে বিকল্প সড়ক ও ডাইভারশন মেনে চলাচল অনুরোধ করা হচ্ছে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম  বলেন, তিন দফা দাবিতে কাকরাইলে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। অন্যদিকে গুলিস্তানেও সড়ক বন্ধ। এর চাপ পড়েছে তেজগাঁওয়ের বিভিন্ন সড়কে। সড়কে যানবাহনের বাড়তি চাপ তৈরি হয়েছে। সড়কে যানবাহনের দীর্ঘ সারি সামলাতে বেগ পেতে হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চরম ভোগান্তিতে নগরবাসীসড়কে যানজট
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপের অঙ্গীকার

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় সীমা ৩১ ডিসেম্বর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT