রাজনীতি

সড়ক-মহাসড়ক যেন মরণ ফাঁদ: গোলাম মোহাম্মদ কাদের

জিএম কাদেরের ছবি, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পোর্ট্রেট, তিনি একটি গ্রে স্যুট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সড়ক-মহাসড়ক যেন মরণ ফাঁদ। পথে বের হলেই আর জীবনের নিরাপত্তা নেই। প্রতিদিনের দুর্ঘটনায় অসংখ্য জীবন ঝড়ে যাচ্ছে।

মনে হচ্ছে, সড়কের নিরাপত্তা নিশ্চিতে কারো দায়িত্ব নেই। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হবে, এটাই যেন স্বাভাবিক ব্যাপার। আজও রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধ শতাধিক।

আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, রোড সেফটি ফাউন্ডেশন এর দেয়া তথ্য মতে, গেলো আগস্ট মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জনের করুণ মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭২ জনের প্রাণ গেছে। মোট দুর্ঘটনার ৩৯ দশমিক ৯৫ শতাংশই মোটর সাইকেলে ঘটেছে। এমন তথ্যে, সমাজের অভিভাবক মহলের মাঝে শংকা সৃষ্টি হয়। তারপরও টনক নড়েনা সংশ্লিষ্টদের।

বিবৃতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, শুধু অব্যবস্থাপনা আর দুর্নীতির জন্যই দুর্ঘটনা বেড়ে চলছে। অব্যবস্থাপনায় বাংলাদেশ যেন বিশ্ব চ্যাম্পিয়ন। প্রতিদিন সড়কে হাজার কোটি টাকার চাঁদা আদায় হয়। সেই চাঁদা ভাগ হয় বিভিন্ন সেক্টরে। পরিবহণ সংশ্লিষ্টদের ভাগ্য ফেরে কিন্তু অনিরাপদ থেকে যায় সাধারণ মানুষের জীবন। পরিবহন সেক্টর নিরাপদ করতে দৃশ্যমান কোন উদ্যোগ নেই। সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবারে সৃষ্টি হয় ভয়াবহ অনিশ্চয়তা। প্রতিবছর হাজার হাজার মানুষ সড়কে পঙ্গু হয়ে অসহায় জীবন যাপন করে। সরকার সড়ক-মহাসড়ক নিরাপদ করতে কার্যকর উদ্যোগ নেবে, দেশের মানুষ এমনটাই প্রত্যাশা করে।

বিষয়:গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি চেয়ারম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…