চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে সড়কে আগুন, যানবাহন ভাঙচুর

রুমন রেজারুমন রেজা
১১:১৩ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ, রাজনীতি
A A

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সড়কে আগুন, গাড়ি ভাঙচুর করেছে নেতাকর্মীরা। এসময় সড়ক অবরোধ করলে যানচলাচল ব্যাহত হয়।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে আটটায় আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ কভার্ডভ্যান ও সিএনজি ভাঙচুর করে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গেলে বিএনপি নেতাকর্মীরা সরে পড়ে।

এর আগে সকাল সাড়ে সাতটার দিকে এশিয়ান হাইওয়ে সড়ককে রূপগঞ্জে লাঠিসোঠা হাতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের পক্ষে সরকার বিরোধী শ্লোগান দেয়।

একই সময় সোনারাগাঁয়ের মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। তারা এশিয়ান হাইওয়েতে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে পুলিশ গিয়ে ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

তার আগে চাষাঢ়া আদমজী সড়কের তল্লায় মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা। এসময় কয়েকটি ট্রাকে ভাংচুর করা হয়।

Reneta

এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি ও তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সমমনা দলগেুলো।

তবে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কসহ পুরো জেলা জুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, পুলিশ সতর্ক অবস্থানে আছে। পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেটের পেট্রোলিং অব্যাহত রয়েছে। যারা সড়কে নাশকতা করবে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কবিএনপি-জামায়াতের ডাকা অবরোধযানবাহন ভাঙচুর
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ গোল, ২ হ্যাটট্রিক, সুয়ারেজ ঝলকে বড় জয় মিয়ামির

মে ২৫, ২০২৬

পাকিস্তানে সামরিক ট্রেনে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আরাফার দিনে কাবা শরীফের সরাসরি ওপরে সূর্য থাকবে

মে ২৫, ২০২৬

ঈদের দিনে বৃষ্টির আশঙ্কা, ৫ বিভাগে হতে পারে ভারি বর্ষণ

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT