চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবরোধে জবি’র ক্লাস-পরীক্ষা থাকলেও দূরপাল্লার বাস বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
১০:১৪ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৩
শিক্ষা
A A

বিএনপি-জামায়াতের ডাকা সর্বাত্মক অবরোধে ক্লাস-পরীক্ষা চালু রেখেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী দূরপাল্লার বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কিছু বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হলেও অধিকাংশ বিভাগেই ক্লাস-পরীক্ষা চালু থাকায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। অনেকে নিরাপত্তা শঙ্কায় ক্লাস-পরীক্ষা পিছিয়ে নেওয়ারও দাবি তুলেছেন।

জানা যায়, ২৮ অক্টোবর বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালেও বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়টির দূরপাল্লার পরিবহন সেবা। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ চলাকালে দূরপাল্লার কিছু বাস বন্ধ রাখে কর্তৃপক্ষ। অবরোধের প্রথম দিনে দুইটি বাস হামলা ও ভাঙচুরের শিকার হলে তা একেবারেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

অপরদিকে রবিবার থেকেও দুই দিনের অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। এমন অবস্থায় বাস বন্ধ রাখা হলেও চালু রয়েছে বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে কয়েকটি বিভাগ অবরোধে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করলেও অনেক বিভাগই তা মানছে না। এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা।

বাসে নিয়মিত চলাচলকারী রায়হান নামের শিক্ষার্থী বলেন, আমাদের ক্লাস-মিড পরীক্ষা চলছে। কিন্তু আমাদের রোডের বাস বন্ধ। বাস বন্ধ থাকায় এই অবরোধের মধ্যে ক্যাম্পাসে যেতে পারিনি। সেজন্য মিড পরীক্ষা দিতে পারিনি। বাস বন্ধ রাখলে ক্লাস-পরীক্ষা খোলা রাখার কোনো যৌক্তিক কারণ নেই। আমরা যারা বাসে যাতায়াত করি তারা কী করবো?

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক জানান, অবরোধের প্রথম দিনে গাড়িতে আগুন ভাংচুরের ঘটনা ঘটেছে। আমাদের দুইটা বাসেও হামলা হয়েছিল। সেজন্য ট্রেজারার স্যার, প্রক্টরের সাথে আলোচনা করে দূরপাল্লার বাসগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ এটা অনেক রিস্কি হয়ে যায়। গত মঙ্গলবার দূরপাল্লার বাস চলেছেও, কিন্তু স্টুডেন্ট আসে মাত্র ৪-৫ জন করে। তাহলে চালানোর চাইতে না চালানোটাই তো নিরাপদ। তবে ঢাকার মধ্যের বাসগুলো চলছে।

এদিকে চলমান হরতাল-অবরোধে নিরাপত্তার কারণে কিছু বিভাগ ক্লাস-পরীক্ষা স্থগিত করলেও এর একটা সমাধানের দাবি জানাচ্ছেন। ক্ষতি পুষিয়ে দিতে শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চালু রাখার দাবি জানিয়েছেন সিনিয়র শিক্ষকদের একটি অংশ। তারা বলছেন, আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে ক্লাস-পরীক্ষা স্থগিত করছি। কারণ যেভাবে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, ভাঙচুরের ঘটনা ঘটছে সেখানে শিক্ষার্থীদের বিপদের মধ্যে ফেলতে পারি না।

Reneta

ভবিষ্যতের শঙ্কার কথা ভেবে শনিবারে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এবিষয়ে লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আছমা বিনতে ইকবাল বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই আমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করেছি। অনেক বিশ্ববিদ্যালয়ই তা করছে। দূরপাল্লার বাসও চলছে না নিরাপত্তার জন্য। বাচ্চাদের বিপদের মধ্যে তো ফেলতে পারি না। কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শনিবার তো সাধারণত অবরোধ দিচ্ছে না। এই সময়ে প্রশাসন ক্লাস-পরীক্ষার ব্যবস্থা করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত কম হবে। আমরা শিক্ষকরা আন্তরিক আছি। বাকিটা প্রশাসন দেখলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে।

অবরোধ চলাকালে ক্লাস-পরীক্ষা চালু থাকার বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, পরীক্ষার বিষয়গুলো প্রশাসনিক সিদ্ধান্ত। বিভাগের যে কমিটি আছে, তারা সেবিষয়ে সিদ্ধান্ত নিবেন। আমি যতোটা দেখেছি এর আগেও অবরোধ বা হরতালের সময় সাধারণত বিভাগগুলো সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয় না। শিক্ষার্থীদের নিরাপত্তার একটা বিষয় এখানে আছে। শিক্ষকরা কখনোই চাইবেনা শিক্ষার্থীরা নিরাপত্তা হুমকিতে পড়ুক।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জহুরুল ইসলাম বলেন, আমরা তো শিক্ষার্থীদের ভালোর জন্যই সিদ্ধান্ত নেই। পরীক্ষার বিষয়গুলো সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিবে। শিক্ষার্থীরা চাইলে শনিবারে পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়ের কোনো বাধা নেই। আমরা সহযোগিতা করবো।

বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদকে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংবিধানের বিতর্কিত পরিবর্তন জনগণ মেনে নেয়নি: প্রধান বিচারপতি

পরবর্তী

আওয়ামী লীগের সভা থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় যুবলীগ কর্মী নিহত

পরবর্তী

আওয়ামী লীগের সভা থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় যুবলীগ কর্মী নিহত

হারতে হারতেই বিদায়ের রাস্তায় হাঁটছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT