চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৪
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
গাজীপুরে শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছে।

পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছে। ওই কারখানার শ্রমিকেরা গেল সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘন্টা শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখে। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও পঞ্চম দিনের মতো বুধবার (২০ নভেম্বর) সকাল ১০ থেকে পুনরায় চক্রবর্তী এলাকায় ওই সড়ক অবরোধ করে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে।

অপরদিকে জিরানী এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকরা বুধবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

শ্রমিকরা জানায়, সকাল ৬টার দিকে কারখানার সামনে বাস চাপায় তাদের কারখানার ৩ শ্রমিক আহত হয়। এর প্রতিবাদে তারা ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশ এসে শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। ব্যাটারি রিকশা করে যাতায়াত করছেন যাত্রীরা।

ট্যাগ: গাজীপুরবকেয়া বেতন পরিশোধশ্রমিকসড়ক অবরোধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দরদ’ দেখবেন শাকিব, তিন হলের সব টিকেট কিনে নিল রিমার্ক-হারল্যান

পরবর্তী

যা বললেন বিচ্ছেদে কাতর এ আর রহমান

পরবর্তী
এ আর রহমান ও তার পার্টনারের ছবি, বিচ্ছেদের পরের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যা বললেন বিচ্ছেদে কাতর এ আর রহমান

জাতীয় মানবাধিকার কমিশনের লোগো, বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এনজিও বিষয়ক ব্যুরোর নতুন মহাপরিচালক আব্দুর রউফ

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT