খাগড়াছড়ি

খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ

খাগড়াছড়িতে সড়ক অবরোধের কারণে বাসগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে সড়ক অবরোধের কারণে বাসগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, যানবাহন চলাচল বন্ধ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজহার হিরা: খাগড়াছড়ি জেলার পানছড়িতে ইউপিডিএফের ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে।

অবরোধের কারণে ঢাকা ও চট্রগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চলছে না আন্তঃজেলা ও অভ্যন্তরী সড়কে কোনো গাড়ি।

তবে শহর শহরতলীতে হালকা যান চলাচল করতে দেখা গেছে। এছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়িতে প্রবেশ করে।

এদিকে অবরোধের সমর্থনে জেলার কয়েকটি স্থানে পিকেটিং এর খবর পাওয়া গেছে। তবে এখনও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৩০ অক্টোবর) সকালে জেলার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ-এর ৩ কর্মী নিহত হয়। হত্যার প্রতিবাদে সংগঠনটি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল -সন্ধ্যা সড়ক অবরোধ করছে।

বিষয়:খাগড়াছড়ি সড়ক অবরোধ হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…