চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাঙ্গায় টানা তৃতীয় দিন চলছে সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, ফরিদপুর
A A
ভাঙ্গায় সড়ক অবরোধের কারণে যানবাহন বন্ধ, মানুষ অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুর্নবিন্যাসের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দফায় আজ বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর টানা তৃতীয় দিনের মতো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে রাজধানী ঢাকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ এই দুটি মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টা থেকে হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ ও আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় শতাধিক মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে সকাল সাড়ে ৭টার দিকে হামিরদীর পুখুরিয়া, হামিরদী বাজার ও নওয়াপাড়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ গড়ে তোলা হয়। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ অসংখ্য যানবাহন আটকে পড়ে। একই সময়ে ভাঙ্গা গোলচত্বর এলাকাতেও অবরোধে অংশ নেয় স্থানীয়রা।

আন্দোলনকারীরা জানান, নির্বাচন কমিশনের গেজেটে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত তারা মানেন না। “ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই” এই দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, সকাল থেকেই শত শত মানুষ রাস্তায় অবস্থান করছে এবং তারা জানিয়েছে, দাবি মানা না হলে অবরোধ তুলে নেবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করে। এ সিদ্ধান্তের পর থেকেই এলাকাবাসী প্রতিবাদে সরব হয়ে ওঠে এবং একাধিকবার সড়ক অবরোধ, মানববন্ধন ও হাইকোর্টে রিট দায়ের করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরিদপুরভাঙ্গাসড়ক অবরোধসংসদীয় আসনসীমানা পুনর্বিন্যাস
শেয়ারTweetPin

সর্বশেষ

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোনো আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬

ধেয়ে আসছে তীব্র ‘এল নিনো’, বিরাট প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT