জনপদ

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মেয়ে নিহত, বাবা আহত

বেপরোয়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও ট্রাক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মেয়ে নিহত, বাবা আহত, দুর্ঘটনার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা মোটরসাইকেল চালক আহত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বঙ্গবন্ধু সেতুর ৪৮ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রীর নাম তিশা আক্তার (১১), এ ঘটনায় আহত হয়েছে তার বাবা মো. রেজাউল করিম। তারা পাবনার আতাইকুলা উপজেলার মধুপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, তারা মোটরসাইকেল যোগে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো।

ঘটনাস্থলে পৌছলে একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় পেছন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিশা নিহত হয়।

পরে আহত অবস্থায় তার বাবা রেজাউল করিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাস আটকের চেষ্টা চলছে।

বিষয়:বাবা আহত বাস-মোটর সাইকেল সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…