রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

চট্টগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই লোগো, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা, যা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা-টাঙ্গাইল মহসড়কের আশেকপুর বাইপাস এলাকায় দ্রুতগতির বাস চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছে।
রোববার দুপুর ৩টার দিকে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, পৌর এলাকার বড় কালিবাড়ী এলাকার শ্রী সতেন্দ্র কুমার মোদক (৬৫) ও তার স্ত্রী সুনীতি (৫৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ওই দম্পতি পায়ে হেটে রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাড়ি পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ দ্রুত গতির ওই বাসটি আটক করতে পারেনি।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের নিকট হস্থান্তর করা হয়েছে।






