জনপদ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফেনীর মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত, দেশের সংবাদ ও তথ্য সরবরাহ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আকরামুজ্জামান: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

রোববার রাত পৌনে ৮টার দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর ও চাচাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর শহরের কাজীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে খোকন (৩৫),  উপশহর এলাকার মনজুরুল ইসলামের ছেলে আরমান হোসেন (৩৬) ও পোষ্ট অফিস পাড়া এলাকার হান্নান মোল্লার ছেলে শিমুল হোসেন(৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় খোকন, আরমান এবং খোকনের ভাই লিটন প্রাইভেটকার সার্ভিসিং শেষে টেস্ট ( পরীক্ষা)  করার জন্য বের হন। ফেরার পথে  যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল  আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি উল্টে গিয়ে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

শিমুল হোসেন মোটরসাইকেলে শহরতলীর চাঁচড়া এলাকায় এসে পৌঁছালে ট্রাকের সাথে ধাক্কা দিয়ে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা দুটি ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:নিহত ৩ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…