চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবেলকে হারানোর এক বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে হারানোর এক বছর পূর্ণ হল আজ বুধবার। ২০২২ সালের ১৯ এপ্রিল ৪০ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তিন বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর জীবনযুদ্ধে হার মানেন জাতীয় দলে খেলা বাঁহাতি স্পিনার।

 

রুবেলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আসর বারিধারা মসজিদে দোয়া ও ইফতারের আয়োজন করেছে তার পরিবার।

২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। এরপর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা শেষে সেরে উঠেছিলেন তিনি। এমনকি মাঝে ক্রিকেট বল হাতে অনুশীলনও শুরু করেছিলেন।
 
গত বছরের জানুয়ারিতে পুরনো টিউমারটি আবার ফিরে আসে। আবারও শুরু হয় কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নেন। তার চিকিৎসার ব্যয় মেটাতে এগিয়ে আসেন বেশ কয়েকজন ক্রিকেটার, ক্লাব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সকলের চেষ্টাই ব্যর্থ হয়। অকালেই রুবেল চলে যান এ পৃথিবী থেকে।
২০০৮ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় রুবেলের। দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডে খেলে ১ উইকেট পান। পরে বাদ পড়ে যান দল থেকে। এরপর ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে দলে নেওয়া হলেও খেলার সুযোগ মিলেনি। ২০১৬ সালে ফের সুযোগ মিলে। আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচে পান ৩ উইকেট। কিন্তু পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে উইকেট না পাওয়ায় আবার জাতীয় দল থেকে বাদ পড়েন। ক্যারিয়ার থেমে যায় সেখানেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অকাল মৃত্যুপ্রথম মৃত্যুবার্ষিকীমোশাররফ হোসেন রুবেললিড স্পোর্টসসাবেক ক্রিকেটার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউটিউব থেকে আয়ে বড় পরিবর্তন, কঠোর ‘নতুন নীতিমালা’ প্রকাশ

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে কী বার্তা দিতে চায় জামায়াত জোট?

আগস্ট ১১, ২০২৬

উইন্ডিজ দিন দিন ক্রিকেট বিশ্বকাপের ইতালি হয়ে যাচ্ছে

আগস্ট ১১, ২০২৬

‘শিক্ষক নিয়োগ’ পদ্ধতি পরিবর্তন নিয়ে গুঞ্জন-আন্দোলন, শেষ পর্যন্ত কী হবে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT