বাংলাদেশ

জাবি অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের শোক

শিক্ষিকার মৃত্যুতে জাকসু ভোট গণনা বন্ধ, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকসু ভোট গণনা চলাকালে শিক্ষিকার মৃত্যু, শোক প্রকাশ ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে চেষ্টা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি রুমী খন্দকারের কন্যা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস শুক্রবার ১২ সেপ্টেম্বর সকালে জাকসু নির্বাচনের ভোট গণনার সময় হঠাৎ মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার এই অকাল মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ ক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমার জানাজা ও দাফনের সময় পরবর্তীতে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয়:অকাল মৃত্যু অধ্যাপক জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবনা পাবনা প্রেসক্লাব শোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…