চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিএস এর প্রশ্নপত্রেও ‘রেহানা মরিয়ম নূর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২১
বিনোদন
A A

গেল সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ ইউনিট’ এর ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশের আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে প্রশ্ন আসে। বিষয়টি সিনেমা সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। এবার একই সিনেমা নিয়ে প্রশ্ন রাখা হয়েছে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতেও!

বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ‘রেহানা মরিয়ম নূর’ এর নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।

শুক্রবার দুপুরে তিনি জানান, এবারের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় একটি প্রশ্ন ছিলো ‘রেহানা মরিয়ম নূর- এর পরিচালক কে?’ এটাতো আমাদের সিনেমা সংশ্লিষ্টদের জন্য অবশ্যই গর্বের বিষয়। আমরাও ভাবিনি বিষয়টি। একজন শুভাকাঙ্ক্ষি প্রশ্নপত্রের অংশটি ইনবক্সে পাঠালে প্রথম জানতে পারি। এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ ইউনিট’ এর ভর্তি পরীক্ষায় আমাদের সিনেমা নিয়ে একটি প্রশ্ন ছিলো। শুধু আমাদের নয়, নিঃসন্দেহে এটা বাংলা সিনেমার জন্যই দারুণ খবর!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ ইউনিট’ এর ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটি ছিলো
Banglabid

বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, বিসিএস এর মতো এমন বড় পাব্লিক পরীক্ষায় যখন বাংলা সিনেমা নিয়ে একটি প্রশ্ন রাখা হয়েছে, এর প্রভাব কিন্তু সুদূরপ্রসারী। যারা সামনে বিভিন্ন পাব্লিক পরীক্ষায় অংশ নিবেন, বিসিএস এর প্রশ্নপত্রে ‘রেহানা মরিয়ম নূর’ প্রসঙ্গটি থাকায় হয়তো অনেকেই বাংলা সিনেমা নিয়ে আগ্রহী হয়ে উঠবেন।

এই প্রযোজক জানান, একের পর এক এমন সম্মান ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তির আগে তাদের পুরো টিমকে আরো বেশি অনুপ্রাণিত করছে।

বাবু জানান, ১২ নভেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটি মুক্তি সামনে রেখে চলছে প্রচার প্রচারণার কাজ। ছবির কেন্দ্রীয় চরিত্র আজমেরী হক বাঁধনও বলিউডের সিনেমা ‘খুফিয়া’তে শুট শেষে ফিরেছেন ঢাকায়।

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে ‘রেহানা মরিয়ম নূর’
Reneta

এদিকে আসন্ন ৯৪তম অস্কারে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রেহানা মরিয়ম নূর’। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত।

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এর পর প্রদর্শীত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। বুসান সহ ছবিটি দেখানো হয়েছে মেলবোর্ন চলচ্চিত্র উৎসব ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভালে।

বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী হক বাঁধনআবদুল্লাহ মোহাম্মদ সাদকানঢাকা বিশ্ববিদ্যালয়প্রশ্নপত্রবাঁধনবিসিএসমরিয়মরেহানারেহানা মরিয়ম নূরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালে কেমন আছেন রজনীকান্ত?

পরবর্তী

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

পরবর্তী

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

উগ্র ধর্মীয় বিষবাষ্পের তাড়ন ও আমাদের উৎকণ্ঠা 

সর্বশেষ

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT