চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নামাজ’ উদযাপনের জন্য রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফিফটি করে নামাজের ভঙ্গিতে উদযাপন করেছিলেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সেই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল।

বিনীত অভিযোগে বলেছেন, হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে রিজওয়ান নামাজের জন্য আহ্বান করেছেন যা ‘ম্যাচের স্পিরিট নিয়ে প্রশ্ন তোলে’।

আইসিসি’র চেয়ারম্যান গ্রেগ বার্কলের কাছে তিনি লিখেছেন, ‘গত ৬ অক্টোবর বিশ্বকাপে হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের সময় পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান নামাজের আহ্বান করেছেন।’

‘রিজওয়ান যখন অনেক ভারতীয়র মধ্যে ক্রিকেট মাঠে নামাজ পড়েন, তখন তার কাজটি ধর্মের ইচ্ছাকৃত চিত্রের প্রতীক হয়ে ওঠে, যা খেলাধুলার চেতনার বিরুদ্ধে। ওই খেলোয়াড় ম্যাচ খেলার সময় যখন এমন করেন, সেটি ম্যাচের চেতনা এবং আদর্শের বিষয়ে প্রশ্ন তোলে। রিজওয়ানের ধর্ম পালনের বিষয়টি উদ্দেশ্যমূলকভাবে এটা প্রদর্শন করে যে, তিনি মুসলিম, যা খেলার চেতনাকে পরাজিত করে। রিজওয়ান মাঠের মধ্যে নামাজ পড়ছিলেন যখন তার সতীর্থরা পানীয় নিয়ে অপেক্ষা করছিলেন।’

ভারতীয় সুপ্রিম কোর্টের এ আইনজীবী এরআগে পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাসের বিরুদ্ধে ভারত বিরোধী মন্তব্যের জন্য দিল্লি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩জয়নবদিল্লিনেদারল্যান্ডসপাকিস্তানবার্কলেবিনীতরিজওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘৯ বার তদন্তের পরও কেন ছাড়পত্র?’ পরিবেশ মন্ত্রণালয়ের কাছে শাহনাজ মুন্নীর প্রশ্ন

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষে সাংহাই

আগস্ট ৪, ২০২৬

সারাদেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT