ক্রিকেট

একাদশে এক পরিবর্তন, টসে হেরে ব্যাটিংয়ে চেন্নাই

চেন্নাই ক্রিকেট দল জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাই ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের আনন্দে একসাথে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইপিএলে নিজেদের সপ্তম ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। লোকেশ রাহুলদের কাছে সেই ম্যাচে হেরে যায় মহেন্দ্র সিং ধোনি-মোস্তাফিজুর রহমানের দল। অষ্টম ম্যাচে ঘরের মাঠে আবারও সেই লক্ষ্ণৌর মুখোমুখি হয়েছে ঋতুরাজ গায়কোয়াডের দল। এবারও টসে হেরে আগে ব্যাট করবে চেন্নাই।

চেন্নাইয়ের একাদশে এসেছে একটি পরিবর্তন। তবে দলে আছেন নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান।

এমএ চিদাম্বরাম ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাইয়ের জার্সিতে থাকছেন না রাচিন রবীন্দ্র। তার পরিবর্তে একাদশে ফিরেছেন ড্যারিল মিচেল। তবে বদলিদের তালিকায় আছেন কিউই অলরাউন্ডার।

চেন্নাই সুপার কিংস একাদশ
ঋতুরাজ গায়কোয়াড, ড্যারিল মিচেল, আজিঙ্কা রাহানে, মঈন আলী, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা।

বদলি: রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, শেখ রাশেদ, মিচেল স্যাটনার ও সামীর রিজভী।

বিষয়:ঋতুরাজ চেন্নাই মিচেল মোস্তাফিজ লক্ষ্ণৌ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…