চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋতুপর্ণার নায়ক বাংলাদেশের নিরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২২
বিনোদন
A A

বাংলাদেশ ও ইন্ডিয়া দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘স্পর্শ’ নামে একটি ছবি। ওপার বাংলা থেকে এতে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তার নায়ক হচ্ছেন বাংলাদেশের নিরব।

ঢাকার অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত ছবিটি পরিচালনা করবেন। কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’ এবং বাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ছবিটি বানাতে যাচ্ছে। এতে আরও অভিনয় করতে যাচ্ছেন খরাজ মুখার্জি।

‘স্পর্শ’ প্রসঙ্গে কলকাতার একটি সংবাদ মাধ্যমে ঋতুপর্ণা বলেন, অনেকদিন পর আবার ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা ছবি। গল্পটাও অন্যরকম। এরকম একটা ছবির অংশ হতে পেরে ভালো লাগছে। ছবির গল্পটা খুবই আকর্ষণীয়। মানুষের সম্পর্কের টানাপড়েনের গল্প। শেষ পর্যন্ত সম্পর্ককে কে আঁকড়ে ধরে বা কে ফেলে দেয়, সেটাই এই ছবির মূল উপজীব্য। এর বেশি এখনই বলতে চাইছি না।

আগামী সপ্তাহ থেকে কলকাতায় এই ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। শুটিংয়ের উদ্দেশ্যে বুধবার রাতেই কলকাতা উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন নিরব।

তিনি বলেন, বহু বছর পর জয়েন্ট ভেঞ্চারের ছবি হচ্ছে। এটা প্রথম ভালোলাগার বিষয়। আমারও এটা যৌথ প্রযোজনায় প্রথম ছবি। আমরা সব নীতিমালা মেনটেইন করে ছবিটি করতে যাচ্ছি। ওপার বাংলার খুবই জনপ্রিয় শিল্পীরা থাকছেন। দুই বাংলাতেই শুটিং হবে। আশা করছি স্মার্ট কিছু হবে।

জানা যায়, ঋতুপর্ণা ও নিরব ছাড়াও এই ছবিতে আরও একজন নায়িকা থাকবেন। শোনা যাচ্ছে, এই সেই নায়িকা হতে পারেন বাংলাদেশের জেসিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঋতুপর্ণা সেনগুপ্তজেসিয়ানিরবলিড বিনোদনস্পর্শ সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২৬ দিন: বিশ্বকাপের ট্রফির ইতিহাস

মে ১৬, ২০২৬

ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি, ভালো ফলাফলে উপবৃত্তি: প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

শহীদ জিয়ার উদ্বোধন করা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ১৬, ২০২৬

ঘরের শত্রু বিভীষণ, গ্রেপ্তার সহকারী সম্পাদক!

মে ১৬, ২০২৬

বিশ্বকাপ শেষ ডাচ তারকা ডিফেন্ডারের

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT