চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে ঋতুপর্ণার এক বিকেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৩
- সেমি লিড, বিনোদন
A A

মাত্র দু’দিনের জন্য ঢাকায় আসেন দু’বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রধান কারণ, নারায়ণগঞ্জ ক্লাবের একটি অনুষ্ঠানে অংশ নেয়া। সেটা করেছেন শুক্রবার রাতেই! সব সামলে শনিবার বিকেলে তিনি এসেছিলেন চ্যানেল আই কার্যালয়ে।

এদিন পুরো বিকেল তিনি ছিলেন চ্যানেল আইয়ে। চলচ্চিত্র সহ নানা প্রসঙ্গে এদিন চ্যানেল আই, চ্যানেল আই অনলাইন ও চ্যানেল আইয়ের ডিজিটাল প্লাটফর্মের মুখোমুখি হন ‘রাঙ্গা বউ’ খ্যাত এই অভিনেত্রী।

কথা বলেন এই সময়ের বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে। নিজের পর্যবেক্ষণের কথা জানিয়ে বলেন, বাংলাদেশের কাজের ধরন আগের চেয়ে পাল্টেছে। ট্রেন্ডেও এসেছে পরিবর্তন। প্রশংসা করলেন এই সময়ের অভিনেতাদেরও। ঋতুপর্ণা বলেন, আগের চেয়ে এখন দারুণ দারুণ কাজ হচ্ছে। বিশেষ করে ওটিটিতে বাংলাদেশের নির্মাতা, অভিনেতারা দারুণ কাজ উপহার দিচ্ছেন।

চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন নিয়ে এই অভিনেত্রী বলেন, চ্যানেল আই এমনিতেই দারুণ কাজ উপহার দেয়, তাদের আলাদা একটা ঐতিহ্য আছে। এবার ওটিটি প্লাটফর্মেও তারা যুক্ত হলেন। এই প্লাটফর্মেও কাজের আগ্রহ প্রকাশ করেন ঋতুপর্ণা।

ঢাকার সঙ্গে সম্পর্কটা বহু পুরনো ঋতুপর্ণা সেনগুপ্তের। এখানে অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন। বর্তমানেও ফেরদৌসের সঙ্গে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি সিনেমায় কাজ করছেন তিনি। যা আছে মুক্তির প্রতীক্ষায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঋতুপর্ণাচ্যানেল আইফেরদৌসরিয়াজলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT