অন্যান্য খেলা

মালয়েশিয়ায় রৌপ্যপদক জিতলেন রিতু

বাংলাদেশি অ্যাথলেটরা মালয়েশিয়ায় রৌপ্যপদক জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় অনুষ্ঠিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশি অ্যাথলেটরা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মালয়েশিয়ায় ‘ছায়া মাটা মালয়েশিয়ান ওপেন’ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ হচ্ছে। পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক এনেছেন বাংলাদেশের রিতু আক্তার। হাইজাম্প ইভেন্টে পদকে হেসেছেন তিনি।

হাইজাম্প ইভেন্টে রিতু আক্তার ১.৭৫ মিটার লাফিয়ে রৌপ্য পদক জেতেন। তার সাথে ১০টি দেশের আরও ১৫ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৭জন অ্যাথলেট।

তাদের মধ্যে পদকের দৌড়ে আছেন বাংলাদেশের আরেক অ্যাথলেট জহির রায়হান। ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে তৃতীয় হিটে জহির রায়হান ২২.২৬ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

১৪ জুন থেকে শুরু হয়ে আসরটি চলবে ১৬ জুন পর্যন্ত।

বিষয়:জহির বাংলাদেশ মালয়েশিয়া রিতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…