চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের সম্পর্ক এখানেই শেষ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

মাঝ রাতে রীতেশের পাঠানো মেসেজ পড়ে জেনেলিয়া রীতিমতো স্তম্ভিত। মনে প্রশ্ন, সত্যিই কি এতদিনের সম্পর্ক ভেঙে যাচ্ছে তাদের? প্রেমের সময়ের এমনই এক ঘটনা প্রকাশ্যে আনলেন জেনেলিয়া।

বিয়ের ১২ বছর পর, জেনেলিয়া জানালেন, একবার তার এবং রীতেশের ব্রেকআপ হয়েছিল। ব্রেকআপের আসল কারণ এবং কী ভাবে তাদের আবারও সবকিছু ঠিক হয়েছিল সেই কথাও জানালেন।

এক সাক্ষাৎকারে জেনেলিয়ার জানান, তাদের ডেটিং চলাকালীন অভিনেত্রী প্রতিদিনই একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতেন এবং রীতেশ গভীর রাতে ঘুমাতেন। একদিন রাত একটার দিকে রীতেশ তাকে মেসেজ পাঠান যেখানে লেখা ছিল, ‘আমাদের সম্পর্ক এখানেই শেষ’। মেসেজটি লেখার পরেই ঘুমিয়ে পড়েন অভিনেতা। রাত আড়াইটার সময় জেনেলিয়া মেসেজটি পড়েন এবং ভাবতে থাকেন হঠাৎ কী এমন হল? কেন এমন করা হলো? সকাল ৯টা নাগাদ এসব ভাবতে থাকেন মন খারাপ করে।

ঘুম থেকে ওঠার পর আগের রাতের মেসেজের কথা ভুলে যান রীতেশ। অভিনেতা জেনেলিয়াকে জিজ্ঞেস করেন, ‘আরে, কী খবর?’ জেনেলিয়া এ কথা শুনে আরও অবাক হয়ে যান। তিনি রীতেশকে বলেন, আমার মনে হয় না আমাদের এখন কথা বলা উচিত এবং আমি তোমার সঙ্গে কথা বলতেও চাই না। জেনেলিয়ার কথা শুনে রীতেশ আবারও তাকে জিজ্ঞেস করেন, ‘কী হয়েছে’?

রীতেশের কথা শুনে রেগে আগুন জেনেলিয়া। অভিনেতাকে বলেন, ‘তুমি এমন করছো যেন কিছুই হয়নি? কিছুই জানো না তুমি।’ অভিনেত্রী তাকে মেসেজের কথা মনে করাতেই আকাশ থেকে পড়েন রীতেশ। এরপর জেনেলিয়াকে রীতেশ যা বললেন, তা শুনে আরও রেগে যান জেনেলিয়া। রীতেশ জানান তিনি নাকি এভাবে এপ্রিল ফুল করতে চেয়েছিলেন জেনেলিয়াকে।

জেনেলিয়া জানান, রীতেশ পরে পরিস্থিতি ঠিক করে ফেলেন। স্বামী হিসেবে রীতেশের প্রশংসাও করেন অভিনেত্রী। জানান, নারীদের রীতেশ সম্মান করেন। কাজের ক্ষেত্রেও পূর্ণ সহযোগিতা করেন রিতেশ। একারণে নিজেকে সৌভাগ্যবতী মনে করেন জেনেলিয়া।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জেনেলিয়ারীতেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT