চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরামিষ ভোজনে ঝুঁকছেন বলিউড তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২০
বিনোদন
A A

শুক্রবার বিশ্ব খাদ্য দিবস। প্রতি বছরের মত এ বছরও সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে দিবসটি। মূলত খাদ্য সংকট  সম্পর্কে সচেতনতা এবং বিশ্বজুড়ে খাদ্য ব্যবস্থার পুনরূদ্ধার করার ব্যবস্থা নেওয়ার জন্য দিবসটি পালিত হয়। তবে এবছর দিবসটি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বেশ সচেতনতা দেখাচ্ছেন বলিউড তারকারাও।

তারকাদের ক্ষেত্রে যথাযথ খাদ্য গ্রহণ অতিগুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে বলিউডের এমন অনেক তারকাই রয়েছেন যারা এখন পুরোপুরি ভাবে নিরামিষ ভোজীতে পরিণত হয়েছেন।

আর তাই তো বিশেষ এই দিনটিতে তারকারা তাদের সোশ্যাল হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন নিজেদের ডায়েট ফুড চার্ট। শুধু তাই নয় ভক্ত অনুরাগীদের নিজেদের সিক্রেট ফুড হেবিট সম্পর্কেও তথ্য দিয়েছেন।

এ বিষয়ে বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর একটি পোস্টে লিখেছেন, বেশ কয়েক বছর ধরেই আমার নিরামিষ খাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেটিকে অভ্যাসে পরিণত করতে পারছিলাম না। তবে আমাদের দেশের যে জলবায়ু এটি আমাকে অনেক কিছু নতুন করে শিখিয়েছে। বর্তমানে আমি কোন ধরনের মাংস খাওয়ার প্রতি আগ্রহ পাই না।

আনুশকা শর্মা লেখেন, মূলত আমার কুকুর ডুডের কারণেই আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলাম। আর তারপর থেকেই আমি নিরামিষাশী। কারণ ডুড মাংসের গন্ধ পছন্দ করে না।

এদিকে আলিয়া ভাট লিখেছেন, আপাতত তিনি ফল, শাকসবজি ও দইয়ের ফ্যান। যার ফলে মাংসের প্রতি তার কোন ধরনের আগ্রহ নেই।

Reneta

এছাড়াও বেশ কিছুদিন আগে জেনেলিয়া ডি’সুজাও তার এবং রীতেশ দেশমুখের ডায়েট সম্পর্কে জানিয়েছিলেন যে, তারা দুজনই এখন নিরামিষাশী।

ইয়োগার জন্য শিল্পা শেঠি বেশ পরিচিত হলেও তার সুস্বাস্থ্যের পেছনে শুধু যে শারিরীক চর্চা যথেষ্ট এমনটা নয়। তার যথাযথ খাদ্যাভ্যাসও তার শারিরীক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এছাড়াও শিল্পা শেঠি নিরামিষ ডায়েটের উপকারিতা নিয়ে বিভিন্ন জায়গায় অনেকবারই কথা বলেছেন। যা হৃদরোগ, ডায়াবেটিস সহ স্থূলতা থেকেও রক্ষা করতে পারে মানুষকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটখাদ্য দিবসজেনেলিয়ানিরামিষরীতেশশিল্পা শেঠি
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT