ক্রিকেট

রিশাদ আছেন সেরা পাঁচে, শীর্ষে যে দুজন

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বাংলাদেশ ক্রিকেটার মাঠে জয় উদযাপন করছে, একজনের হাত উঁচু করে শুভেচ্ছা জানাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বার্বাডোজে পর্দা নেমেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের। সাউথ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। আসর জুড়েই দুর্দান্ত করেছে বোলাররা। সুপার এইট থেকে বাংলাদেশ বিদায় নিলেও বল হাতে দারুণ করেছেন রিশাদ হোসেন। আছেন শীর্ষ পাঁচ উইকেটে শিকারীর তালিকাতেও।

গ্রুপপর্ব ও সুপার এইট মিলিয়ে মোট ৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গ্রুপপর্বে তিনটি জয়ের বিপরীতে হেরেছে একটিতে। সুপার এইটে জয়ের দেখা মেলেনি টিম টাইগার্সের। লাল-সবুজদের হয়ে সবকটি ম্যাচই খেলেছেন রিশাদ।

টাইগার লেগস্পিনার ২৫ ওভার বল করে ১৪টি উইকেট শিকার করেছেন। তাতে জায়গা করে নিয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারীর সেরা পাঁচে। আফগান অলরাউন্ডার রশিদ খানের সাথে রিশাদ অবস্থান করছেন পাঁচে।

আসরে সর্বোচ্চ ১৭টি উইকেট শিকার করে শীর্ষে আফগানিস্তানের ফজলহক ফারুকী ও ভারতের আর্শদীপ সিং। ১৫ উইকেট নিয়ে পরে আছেন ভারতের জাসপ্রীত বুমরাহ ও সাউথ আফ্রিকার এনরিখ নর্টজে। তারপরই অবস্থান রিশাদ-রশিদের।

বিষয়:আর্শদীপ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ফারুকী বাংলাদেশ২৪ রিশাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…