চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদে আছেন রিশাদ-নাহিদ, কথা বলেছেন বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০৭, মে ২০২৫
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ ও পেশোয়ার জালমির হয়ে খেলছেন নাহিদ। দুজনেই পাকিস্তানে আছেন। তবে হঠাৎ করেই পাকিস্তানে ভারতের হামলার পর দুই ক্রিকেটারকে নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুজনের সাথে যোগাযোগ করেছেন বোর্ড, জানিয়েছেন এখনও নিরাপদেই আছেন তারা।

কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছেন তারা।

এমন পরিস্থিতিতে নাহিদ ও রিশাদের বিষয়ে জানতে চাওয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ওদের সাথে এবং হাইকমিশনের সাথে কথা হয়েছে। ওরা নিরাপদে আছে। পিসিবির সাথেও যোগাযোগ হয়েছে।’

পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানায়, গত ২৪ ঘণ্টা ধরে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সাথে সক্রিয় সমন্বয় করছে বিসিবি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএসএলে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় রিশাদ হোসেন এবং নাহিদ রানার সাথে বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগতভাবেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং খেলোয়াড়দের নিরাপত্তা এবং মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএলের সিইও সালমান নাসির এবং রিশাদের সাথে সরাসরি কথা বলেছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাহিদপিএসএলফারুক আহমেদবিসিবিভারত-পাকিস্তান যুদ্ধরিশাদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে কড়া পাহারায় বিজিবি

পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

জুন ১৪, ২০২৬

তৃণমূল কংগ্রেসে একের পর এক অস্থিরতা

জুন ১৪, ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান

জুন ১৪, ২০২৬

২৬ জুন অস্ট্রেলিয়ার পাঁচ শহরে ‘বনলতা সেন’

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT