চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএল নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন রিশাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১২, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত-পাকিস্তান যুদ্ধের দামামায় বন্ধ হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। লিগে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিন-অলরাউন্ডার রিশাদ হোসেন। আসর বন্ধ হয়ে যাওয়ায় ফেরার পথে দুবাইতে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। যা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রিশাদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে দেয়া পোস্টে রিশাদ বলেছেন, ‘আমি জানতে পেরেছি যে, আমার সাম্প্রতিক একটি মন্তব্য বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং দুর্ভাগ্যবশত সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে।’

‘দুবাই বিমানবন্দর অতিক্রমের সময় বাংলাদেশি সাংবাদিকদের দেয়া একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আমি এই মন্তব্য করেছিলাম। মন্তব্যটিতে পুরো প্রেক্ষাপট উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে।’

‘এর ফলে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ড্যারিল মিচেল ও টম কারেনের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি। সতীর্থদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে আমি ধারণ করি- যেখানে সবাই যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকি।’

‘আমি পাকিস্তান সুপার লিগ পুনরায় শুরু হলে আমার দলের সাথে যোগ দেয়ার অপেক্ষায় আছি।’

পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলাদেশের ফেরার পথে ইংল্যান্ড, নিউজিল্যান্ডসহ কয়েকটি দলের খেলোয়াড়দের নিয়ে কথা বলেছিলেন রিশাদ। পরে সেটি নিয়ে বিতর্ক হলে ক্ষমা চাইলেন টাইগারদের তারকা স্পিনার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুবাইপাকিস্তানপিএসএলবাংলাদেশরিশাদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬

২০২৫ সালে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষকে বিভিন্ন সেবা দিয়েছে ব্র্যাক

মে ১১, ২০২৬

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতি-সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত-এনসিপিসহ নারী এমপিদের ঐকমত্য

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT