চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলে রিওর প্রথম গোল, ১৬ বর্ষীকে নিয়ে কোচ যা ভাবছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের খেলোয়াড় গোল করে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাক-মৌসুমে ঝাঁলিয়ে নিতে লিভারপুল অ্যানফিন্ডে আমন্ত্রণ জানিয়েছিল স্প্যানিশ অ্যাথলেটিক ক্লাবকে। সোমবার রাতেই এক যাত্রায় দুটি প্রীতি ম্যাচ খেলেছে দুদল। দুটিই জিতেছে স্বাগতিক লিভারপুল। প্রথম ম্যাচের শুরুতে ডি-বক্সের বাইরে থেকে শটে অ্যাথলেটিকের জালে গোল জড়ান ১৬ বর্ষী রিও নামোহা। লিভারপুল কোচ আর্নে স্লট উচ্ছ্বসিত হয়ে তাকে নিয়ে বলছেন, ‘রিও প্রাক-মৌসুমে সেরাটা দেখিয়েছে।’

জোতার মৃত্যুর পর প্রথমবার অ্যানফিন্ডে নেমেছিল লিভারপুল। সেটিও একই রাতে দুই ম্যাচে। অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচে লিভারপুল জয় তোলে ৪-১ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে জয় পায় ৩-২তে। স্লট বলেছেন, ‘দুই ম্যাচেই আমরা অনেক সুযোগ তৈরি করেছি। ৭ গোল করেছি। যা দলের জন্য ভালো।’

প্রথম ম্যাচের দুই মিনিটে গোল করেন অলরেডদের বিস্ময়বালক রিও। চলতি মাসে ১৭ বছরে পা দিতে চলেছেন তিনি। বছরের শুরুতে লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে অভিষেক হয়েছিল তার। গতরাতে দ্বিতীয় ম্যাচে অবশ্য তাকে খেলাননি স্লট। শুরুতেই বলের দখলের সাথে ড্রিবলিং আর কারিকুরিতে নাস্তানাবুদ করতে থাকেন লা লিগার ক্লাবটিকে। দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়্রার সময় অলরেড সমর্থকরা তাকে দাঁড়িয়ে করতালি দেন।

Banglabid

ইংলিশ যুব দলের উঠতি তারকা রিওকে নিয়ে কোচ বলছেন, ‘মূল দলে খেলার মানসিকতা ও দক্ষতা দেখিয়েছে রিও। মূল দলের সামনে আরও প্রতিযোগিতামূলক ম্যাচ আছে। লিভারপুলের সামনের সারির অনেকেই আছে, সেখানে জায়গা করে নিতে তাকে সেরাটা দেখাতে হবে।’

গত জানুয়ারিতে লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে যখন রিওর অভিষেক হয়, বয়স ছিল ১৬ বছর ১৩৬ দিন। তার সামনে সুযোগ আছে স্বীকৃত ম্যাচে অলরেডদের সর্বকনিষ্ঠ হিসেবে গোলস্কোরার হওয়ার। অলরেডরা ১০ আগস্ট ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লড়বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিক ক্লাবআর্নে স্লটরিওলিড স্পোর্টসলিভারপুলল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT