বিনোদন

ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাকিরার প্রাক্তন পিকে?

শাকিরা ও ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্কের গুজবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিরা ও ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্কের গুজবের ছবি, যেখানে তারা একসঙ্গে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ এক দশকের সম্পর্ক ছিল স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ান পপ তারকা শাকিরার। দুই সন্তান নিয়ে সুখের সংসার ছিল। সেই সংসার ভেঙে গেছে। পিকের অন্য নারীতে আসক্তিই সংসার ভাঙার কারণ বলে দাবি করেছেন শাকিরা। সেই নারী কি ইরিনা শায়েক?

বৃহস্পতিবার জেরার্ড পিকে ভিক্টোরিয়া সিক্রেটের মডেল ইরিনা শায়েকের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছে। বেশ ঘনিষ্ঠ ভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন তারা। পিকে জড়িয়ে রেখেছেন ইরিনাকে। ক্যাজুয়েল হুডি ও কালো প্যান্টে দেখা গেছে পিকেকে।

ছবিটি তোলা হয়েছে ফ্রান্সে এনবিএ গেমের সময়। দুজনে শিকাগো বুলস ও ডেট্রয়েট পিস্টনসের খেলা দেখেছেন একসঙ্গে। দুজনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ধারণা করছেন বিচ্ছেদের পর ইরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পিকে। তবে এই ব্যাপারে ইরিনা কিংবা পিকে কোনো বক্তব্য দেননি এখনও।

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রাক্তন ইরিনা একজন মডেল। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের সময় ইরিনার সঙ্গে আলাপ হয় রোনালদোর। ২০১১ সালে সম্পর্কে জড়ান। ২০১৫ সালে তাদের সম্পর্কে চিড় ধরে। এরপর হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপারের সাথেও জড়ায় ইরিনার নাম।

২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ‘থিম সং’ গেয়েছিলেন শাকিরা। বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ‘ওয়াকা ওয়াকা’ গানটি। ওই গানের ভিডিও শুটিংয়ের সময় স্পেনের রক্ষণভাগের খেলোয়াড় পিকের সঙ্গে পরিচয় হয় শাকিরার। তারপর প্রেম। পরের বছর থেকে একসঙ্গে থাকা শুরু করেন এই জুটি।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:ইরিনা শায়েক জেরার্ড পিকে শাকিরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…