চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বামী না থাকাই ভালো,’ পিকের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে শাকিরা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৪
বিনোদন
A A
শাকিরা ও তার সাবেক স্বামী ছবি, বিচ্ছেদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেরার্ড পিকে ও শাকিরার বিচ্ছেদের পরেও তাদের তিক্ততা বেড়ে চলেছে। বিচ্ছেদের ক্ষত এখনো তাজা শাকিরার মনে। তাই সুযোগ পেলেই পিকের সম্পর্কে নিজের ক্ষোভ উগলে দেন শাকিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিরা কথা বলেছেন বিচ্ছেদ এবং ‘সিঙ্গেল মম’ হিসেবে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে।

এক সাক্ষাৎকারে শাকিরা বলেন, ‘একদিক থেকে স্বামী না থাকাই ভালো… কারণ আমার মনে হয়েছে এটা আমাকে টেনে নামিয়েছে। এখন আমি কাজ করতে পারছি, গান লিখতে পারছি। গান বানাতে পারছি। এটা আমার জন্য ভীষণ জরুরি, যা আগে বুঝিনি কখনো।’

শাকিরা আরও বলেন, ‘সমাজ আমাদের শেখায় সন্তানদের সামনে নিজেদের আবেগ চেপে রাখার জন্য। কিন্তু আমার মনে হয় এটা ভুল। কারণ তারা সব বোঝে। তাদের সামনে এসব বিষয় নিয়ে কথা বললে তারা বাস্তবতা সম্পর্কে বুঝতে শিখবে। শিশুরা বুঝতে পারে বড়রা যখন তাদের সামনে মিথ্যা বলে। তারা সত্যটা জানতে চায়।’

দীর্ঘ সাত বছর বিরতির পর ২২ মার্চ শাকিরার ১২ তম অ্যালবাম মুক্তি পাবে। দীর্ঘ এই বিরতির জন্য শাকিরা দায় দিয়েছেন সাবেক প্রেমিক স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের ঘাড়ে।

‘বিলবোর্ড’-এ দেয়া এক সাক্ষাৎকারে শাকিরার ভাষ্য, পিকে যাতে তার ক্যারিয়ারে মনোযোগ দিতে পারেন, সেজন্য তিনি নিজের কাজে বিরতি দিয়েছিলেন। কিন্তু সেই ত্যাগের ফলাফল ‘শূন্য’।

২০২২ সালে বিবৃতি দিয়ে পিকের সঙ্গে ১১ বছরের সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন শাকিরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

ট্যাগ: জেরার্ড পিকেলিড বিনোদনশাকিরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টিনার গ্রুপে মরক্কো-ইউক্রেন

পরবর্তী

শরবত নিয়ে বিরোধে পাকিস্তানির হাতে এক বাংলাদেশি নিহত

পরবর্তী
নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও তদন্তের জন্য পুলিশ কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শরবত নিয়ে বিরোধে পাকিস্তানির হাতে এক বাংলাদেশি নিহত

বাংলাদেশি ক্রিকেটার মাশরাফী বশিরুর্দৌলা ডিপিএলে বল করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপিএলে নেমেই মাশরাফীর ৫ উইকেট

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT