বিনোদন

দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন রিয়ান্না

রিয়ান্না গানের পরিবেশনে স্টেজে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ান্না একটি লাল পোশাক পরে স্টেজে গান পরিবেশন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় মার্কিন পপ তারকা রিয়ান্না দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। সুপার বোল হাফটাইম শো-তে নিজের বেবি বাম্প প্রদর্শন করেছেন তিনি।

সুপার বোল হাফটাইম শো শেষ হওয়ার পরে রিয়ান্নার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি তার মুখপাত্র ‘হলিউড রিপোর্টার’কে নিশ্চিত করেছেন।

শো-তে রিয়ান্না তার একাধিক হিট গান গেয়েছেন ও গানের তালে নেচেছেন। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্লেন্ডালের স্টেট ফার্ম অ্যারেনায় আয়োজন করা হয়েছিল এই কনসার্টের।

কনসার্টে ‘উই ফাউন্ড লাভ’, ‘হোয়্যার হ্যাভ ইউ বিন’, ‘ডায়মন্ডস’ এবং ‘ওয়ার্ক’ গান পারফর্ম করেছেন রিয়ান্না। লাল রঙের পোশাক পরেছিলেন গায়িকা। স্পষ্ট বোঝা যাচ্ছিলো তার বেবি বাম্প।

রিয়ান্না ও এসাপ রকির প্রথম সন্তানের বয়স ৯ মাস। গত এক দশকেরও বেশি সময় ধরে রিয়ান্না ও এসাপ রকি একে অপরের বন্ধু। ২০২১ সালে প্রেমের খবর নিশ্চিত করেন রিয়ান্না। এরপর ২০২২ সালে তাদের পুত্র সন্তানের জন্ম হয়।

বিষয়:রিয়ান্না

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…