ফুটবল

ফ্লেয়ার ছুঁড়ে নিষেধাজ্ঞায় রিচার্লিসন

রিচার্লিসন ফুটবল ম্যাচে স্টেডিয়ামে বিষ্ফোরক দিয়ে আতঙ্ক সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিচার্লিসন ফুটবল খেলোয়াড় স্টেডিয়ামে বিষ্ফোরক দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন, যা বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক খেলার আলোচনায় এসেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত মৌসুমের শেষ দিকে চেলসির বিপক্ষে গোল করে ফ্লেয়ার ছুঁড়ে উদযাপন করেছিলেন রিচার্লিসন। প্রায় দুই মাস পরে সেই ঘটনার এবার বিচার করল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন(এফএ)। ব্রাজিলিয়ান তারকাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ২৫ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে এফএ। শাস্তির ব্যাপারটি রিচার্লিসন মেনে নিয়েছেন বলেও এসময় জানিয়েছে সংস্থাটি।

‘মে মাসের ১ তারিখ প্রিমিয়ার লিগের ম্যাচে রিচার্লিসন এফএ আচরণবিধি ই-৩ অমান্য করেছেন। তাই তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ও ২৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।’

কয়েকদিন আগেই এভারটন ছেড়ে টটেনহ‍্যাম হটস্পারে যোগ দিয়েছেন রিচার্লিসন। এই নিষেধাজ্ঞার কারণে নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা।

বিষয়:এফএ এভারটন টটেনহ্যাম রিচার্লিসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…