চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন শুল্ক আরোপে থাইল্যান্ড ও ভারতে কমেছে চালের দাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
চাল বোঝাই শ্রমিকরা ধান ক্ষেতের বাইরে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ড ও ভারতে চলতি সপ্তাহে চালের দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ও চালের অতিরিক্ত সরবরাহ দাম কমার কারণ।

এতে চলতি সপ্তাহে থাইল্যান্ডে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি ৩৯৫ থেকে ৪০০ ডলার, যা ২০২২ সালের জানুয়ারির পর সর্বনিম্ন। আর ভারতে চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চাল টনপ্রতি ৩৯২ থেকে ৪০০ ডলারে বিক্রি হয়েছে, যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন।

বাজার বিশ্লেষকরা বলছেন, শুল্কের কারণে দাম বেড়ে যাওয়ায় মার্কিন আমদানিকারকরা এ দেশগুলো থেকে চাল কিনতে চাইছেন না। রপ্তানি চাহিদা কমে যাওয়ায় সরবরাহ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে।

এদিকে বিশ্বব্যাপী চাহিদা কম থাকায় ভারতেও খাদ্যশস্যটি দুই বছরের সর্বনিম্নের কাছাকাছি দামে বেচাকেনা হচ্ছে।

ভারতের শীর্ষস্থানীয় চাল রফতানিকারক প্রতিষ্ঠান সত্যম বলাজির নির্বাহী পরিচালক হিমাংশু আগরওয়াল বলেন, গত কয়েক সপ্তাহে দামের উল্লেখযোগ্য দরপতনের ফলে বিদেশী ক্রেতারা লোকসানের মুখে পড়েছেন। তারা এখন নতুন কেনাকাটায় সতর্ক।

ভিয়েতনামের ৫ শতাংশ খুদযুক্ত চাল চলতি সপ্তাহে টনপ্রতি ৪০৫-৪১০ ডলারে বেচাকেনা হয়েছে। হো চি মিন সিটির এক ব্যবসায়ী বলেন, শীত ও গ্রীষ্মকালীন ফসল মৌসুম প্রায় শেষ। তাই মূল্য আগের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক ভিয়েতনামের চাল রফতানিতে সরাসরি কোনো প্রভাব ফেলবে না।

Reneta

ব্যবসায়ীরা জানিয়েছেন, সুগন্ধি চালের দাম বাড়ার কারণে অভ্যন্তরীণ বাজারেও চালের দাম ঊর্ধ্বমুখী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমেছে চালের দামথাইল্যান্ডভারতমার্কিন শুল্ক আরোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT