চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মজুদদারের বিরুদ্ধে অভিযান চলমান থাকুক

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৫৭ অপরাহ্ণ ০২, জুন ২০২২
সম্পাদকীয়
A A

দেশের বাজারে তেল, চালসহ বলতে গেলে এমন কোনো নিত্যপণ্য নেই, যার দাম বাড়েনি। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। মজুদদারির মাধ্যমে গুটিকয়েক ব্যবসায়ী বাজার অস্থির করে তুলেছে। এর পরিপ্রেক্ষিতে সরকার বাজার স্থিতিশীল রাখতে অভিযান শুরু করেছে। এর মাধ্যমে ইতিবাচক ফল আসতেও শুরু করেছে।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, এমনই কিছু অভিযানের প্রেক্ষাপটে খাদ্যমন্ত্রী বলেছেন: ৬টি ব্যবসায়ী গ্রুপ চালের বাজারে সিন্ডিকেট করছে। এরা খোলা বাজার থেকে চাল কিনে প্যাকেটে করে বিক্রি করতে পারবে না। বাজার থেকে চাল কিনে তা প্যাকেটিং করে বেশি দামে বিক্রি ঠেকাতে সার্কুলার জারির চিন্তা-ভাবনা করছে সরকার।

মন্ত্রী জানান: ছয়টি প্রতিষ্ঠান ব্যাগিং করে একই চাল যেটা ৬০ থেকে ৬৫ টাকা পড়ছে, সেটা প্যাকেটজাত করে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি করছে। একই সঙ্গে আগাম টাকা মিলারদের দিয়ে আসছে, এমনকি প্যাকেটও দিয়ে আসছে নওগাঁ, দিনাজপুর, বগুড়া ইত্যাদি স্থানে। আমরা সেগুলোও বন্ধ করেছি।

এর আগে ভরা মৌসুমেও দেশের বাজারে চালের দাম বেশি কেন? এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, কারও কারসাজির কারণে যদি দাম বেশি হয়, তাহলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হলেও মূল আলোচনায় জায়গা করে নেয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বিশেষ করে চলের দাম বৃদ্ধি প্রসঙ্গে। প্রধানমন্ত্রীর নজরদারির ফলাফল ইতিবাচক হবে বলেই আমরা মনে করি। এতে বাজারে স্থিতিশীলতা আসবে বলেও আমাদের আশাবাদ।

অপরদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘একটি মহল খাদ্য ঘাটতির বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে বাংলাদেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই। মজুদদারির বিরুদ্ধে অভিযান চলছে। এ অভিযান আরও জোরালো হবে।’ অভিযান জোরালো করার এ অবস্থান ধরে রাখতে হবে। একইসাথে খাদ্য ঘাটতি নিয়ে কেউ যেন বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে সেই বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালের দামচালের বাজারসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

জুন ২৭, ২০২৬

উরুগুয়ে ফুটবলে কিছু দিতে পারিনি: বিয়েলসা

জুন ২৭, ২০২৬

মালয়েশিয়া-চীন সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

জুন ২৭, ২০২৬

পুলিশের দাবি পানিতে ডুবে মৃত্যু, ভাইরাল পোস্টে রাজনৈতিক হামলার দাবি

জুন ২৭, ২০২৬

শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT