চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালের বাজার স্থিতিশীল হয়ে আসবে: খাদ্য উপদেষ্টা

সাঈদ পান্থ সাঈদ পান্থ
৫:৩৯ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
খাদ্য উপদেষ্টার সঙ্গে সাংবাদিক ও কর্মকর্তাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রতি কার্যদিবসে উপজেলাগুলোতে ২ মেট্রিকটন করে ওএমএসে চাল দেয়া হচ্ছে। দরকার হলে আমরা এটা আরও বাড়াবো। আস্তে আস্তে বাজারে চাপ কমলে (চালের) বাজার স্থিতিশীল হয়ে আসবে। এতে সাধারণ মানুষের সুবিধা হবে।

আজ ১৩ জানুয়ারি সোমবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চলতি মৌসুমের আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারসহ সকল জেলা প্রশাসক ও জেলা খাদ্যনিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে খাদ্য উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, আমন বরিশাল অঞ্চলে দেরিতে হয়। তবে আমরা আশা করছি আমনের জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেই সময়সীমা অনুসারে আমন সংগ্রহ করা সম্ভব হবে। বরিশাল অতীতে সব কাজে সফল হয়েছে এই বিষয়েও সফল হবে। বিভিন্ন দেশ থেকে চাল আমদানী করা হচ্ছে। তবে গুদামে দরে রাখার জন্য নয়।

Banglabid

তিনি আরও বলেন, লক্ষ্যমাত্রা বাড়ানোর জন্য উদ্যোগ নেয়া হয়েছে। তবে সরকারি গুদামে এই উদ্যোগ আমরা এখনই নিব না। কারণ সরকারি গুদামে নেয়ার পর আমরা মার্কেটে ছাড়ি। কৃষকরা যদি আমাদের কাছে বিক্রি করতে চায় আমরা অবশ্যই নিব। তবে নিজেদের তরফ থেকে বাড়িয়ে দিব না।

এদিকে সভা শেষে খাদ্য উপদেষ্টা বরিশালে নির্মিত সাইলো পরিদর্শন করেন। এসময় বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলী ইমাম মজুমদারখাদ্য উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT