চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ভাগ্য ১০ গোল দিতে পারিনি: রাইস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। জয়ের পরও আক্ষেপ মিডফিল্ডার ডেকলান রাইসের কণ্ঠে। তার মনে হচ্ছে, টটেনহ্যামকে ১০ গোল দিতে পারতেন।

বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে হটস্পার অধিনায়ক সন হিউং-মিনের ২৫ মিনিটের গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। পরে ২০ মিনিটের মধ্যে দুটি গোল করে নিজেদের এগিয়ে রাখে স্বাগতিকরা। ৪০ মিনিটে গ্যাব্রিয়েলের হেডে নিজেদের জালে বল জড়ান ডমিনিক সোলাঙ্কি, চার মিনিট পর আরও এগিয়ে যায় লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে।

দলের আক্রমণাত্মক পারফরম্যান্সের প্রশংসা করে রাইস বলেছেন, ‘আমাদের দুর্ভাগ্য যে ১০ গোল করতে পারিনি, এটাই অনুভব করছি। আমাদের কোনো বার্তার দরকার নেই। হটস্পারের বিপক্ষে খেলতে, আপনি যদি এ কাজ করতে না পারেন, তবে আপনার ফুটবল খেলা উচিত নয়।’

‘রাতটার মানে অনেককিছু। প্রথম মিনিট থেকে ৪৫ মিনিটের পুরোটা ছিল আধিপত্য, এটাকে ডার্বি বলতে পারেন।’

জয়ে লিগে নিজেদের দুইয়ে উঠিয়ে আনলো আর্সেনাল। ১২ জয়ের সঙ্গে সাত ড্রয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। তিনে নেমে যাওয়া নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালটটেনহ্যামরাইসলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

জুন ৮, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT