অর্থনীতি

নতুন আঙ্গিকে রিয়া জুয়েলার্স উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী রিয়া জুয়েলার্স উদ্বোধন করেন, অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্যমন্ত্রী রিয়া জুয়েলার্সের নতুন শোরুম উদ্বোধন করেন, অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অধিকতর গ্রাহক সেবা ও অনন্য ডিজাইনের অলংকার ক্রেতাদের হাতে তুলে দিতে দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংলগ্ন বায়তুল মোকাররম জুয়েলারী মার্কেটের ঐতিহ্যবাহী রিয়া জুয়েলার্স সু-বৃহৎ পরিসরে ও নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়েছে।

বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় উপস্থিত ছিলেন রিয়া জুয়েলার্স এর কর্ণধর রুহুল আমিন ও জনাব সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান (দোলন), বাজুসের বর্তমান সহ-সভাপতি গুলজার আহমেদ, বাণিজ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব তুহিন চৌধুরী, বায়তুল মোকাররম মুসল্লি গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক ও বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ইয়াকুব আলী।

এসময় রিয়া জুয়েলার্স এর অন্যতম কর্ণধর সালাউদ্দিন মন্ত্রীসহ উপস্থিত সবাইকে উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একই সাথে রিয়া জুয়েলার্স এর গ্রাহকদের অধিকতর সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিষয়:টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…