চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলে থাকাকালীন দুর্বিষহ দিনগুলো নিয়ে মুখ খুললেন রিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একটা লম্বা সময় জেলে কাটাতে হয়েছিল তার প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। মাদক সংক্রান্ত কেসে অভিনেত্রীকে গ্রেফতার করেছিল এনসিবি। কিন্তু সেই সময়টা জেলে কেমন কাটিয়েছিলেন অভিনেত্রী সে নিয়েই সম্প্রতি মুখ খুললেন তিনি।

সম্প্রতি কারিশমা মেহতার পডকাস্ট শোতে এসেছিলেন রিয়া চক্রবর্তী। সেখানেই তিনি তার জেলে থাকা প্রতিটা দিন কেমন কেটেছে সে নিয়ে মুখ খুলেছেন। রিয়ার কথায় সেই সময়টা ভীষণই কষ্টকর, কঠিন ছিল। তিনি মানসিক অবসাদে, অন্ধকারে ডুবে গিয়েছিলেন।

অভিনেত্রী জানান, ‘জেল আসলে একটা আলাদাই জগৎ। ওখানে কোন সমাজ নেই। সকলেই সমান। কেউ ওখানে মানুষ নয়। সবাই একটা সংখ্যা। এটা একটা অদ্ভুত দুনিয়া, অদ্ভুত ভিড়। ওটাই যেন একটা বেঁচে থাকার লড়াই। আপনাকে ওখানে প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে। আর ওখানে এক একটা দিন এক একটা বছরের সমান মনে হতো। একটা দিন ফুরাতে অনেকটা সময় লাগত কারণ কিছুই করার থাকত না।’

রিয়া জানান, ‘আমার সময়টা ওখানে খুবই কঠিন ছিল প্রথম দুটো সপ্তাহের জন্য, কারণ কেউই প্রথমে বিশ্বাস করতে পারে না যে সে জেলে যাচ্ছে। আর সেখানে একবার গেলে এটা আত্মস্থ করতে সময় লাগে যে ব্যাপারটা ঘটেছে। ওখানে একটা চরম অবসাদের শিকার হয়েছিলাম। মনে হতো যেন অন্ধকারে ডুবে যাচ্ছি। আমি খুব পজিটিভ মানুষ। বাবলি ধরনের। কিন্তু ওখানে গিয়ে পুরো পাল্টে যাই।’

রিয়া জানান তিনি জেলে থাকাকালীন সেখানকার মহিলাদের নাচ, যোগ ব্যায়াম শেখাতেন। কবিতা পাঠ করতে শেখাতেন। তিনি যা যা জানতেন সেটা বাকিদের সঙ্গে ভাগ করে নিতেন।- বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬

সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলার আপিলের রায় কাল

জুলাই ৮, ২০২৬

দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ: ইরানি স্পিকার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT