চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের লিগ শুরুর ম্যাচ পেছানোর আবেদন গুরুত্ব পেল না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আদালতে হালে পানি পেল না রিয়াল মাদ্রিদের আবেদন। স্প্যানিশ জায়ান্টরা অনুরোধ করেছিল আগামী মৌসুমের লা লিগায় মাদ্রিদের প্রথম খেলাটি পেছানোর জন্য। আমলে নেয়নি দেশটির ফুটবল ফেডারেশন। রিয়ালের কাছে ৪৮ ঘণ্টা সময় আছে সিদ্ধান্তের বিপক্ষে আপিল করার জন্য।

লা লিগায় রিয়ালের ২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচ ১৯ আগস্ট, ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। নিজেদের শেষ ম্যাচটি গত ৯ জুলাই লস ব্লাঙ্কোসরা খেলেছে যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে। ম্যাচে ৪-০তে হারে রিয়াল। মাঝে তাদের হাতে সময় ৪১ দিন। তবুও লিগে প্রথম ম্যাচ পেছানোর আবেদন করেছে।

রিয়াল স্প্যানিশ ফুটবলের উচ্চপর্যায়ে অনুরোধ করে আরও সময় দরকার বিশ্রাম ও প্রস্তুতির জন্য। ফেডারেশনের বিচারক হোসে আলোবার্তো পালেজ বিবৃতিতে বলেছেন, ‘রিয়ালের ম্যাচ পেছানোর অনুরোধটি নাকচ করে দিয়েছি আমি। যদিও তারা ২১ দিন কাজে লাগিয়েছে খেলোয়াড়দের কারিগরি ও শারীরিক প্রস্তুতির জন্য।’

লা লিগায় মাদ্রিদের শক্ত প্রতিপক্ষ বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ নতুন মৌসুমে প্রথম ম্যাচ খেলবে ১৬ ও ১৭ আগস্ট। দুদলই প্রথম ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬

হার দিয়েই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানলেন গার্দিওলা

মে ২৪, ২০২৬

সাত বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মে ২৪, ২০২৬

শিরোপা ধরে রাখতে ‘সর্বোচ্চটা’ দেবে বাংলাদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT