ক্রিকেট

রংপুরকে হারিয়ে টেবিলের শীর্ষে সিলেট

জাতীয় ক্রিকেট লিগ

ক্রিকেট ম্যাচে সিলেটের খেলোয়াড়রা ব্যাটিং করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরের বিরুদ্ধে সিলেটের ক্রিকেটাররা ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় ক্রিকেট লিগে রংপুর ডিভিশনকে ৪ উইকেটে হারিয়েছে সিলেট ডিভিশন। বগুড়ায় লো-স্কোরিং ম্যাচের ফল তৃতীয় দিনে আসার সম্ভাবনা ছিল। তবে রংপুরের খেলোয়াড়দের দৃঢ়তায় খেলা গড়ায় চতুর্থ দিনে। এ জয়ে তিন ম্যাচে ১৮ পয়েন্টে টেবিলের শীর্ষে উঠেছে সিলেট ডিভিশন।

প্রথম ইনিংসে ৩১ রানের লিড পাওয়া সিলেটের শেষদিনে জয়ের জন্য প্রয়োজন পড়ে ১৩৯ রান, হাতে ছিল ৮ উইকেট। দিনের বাকি সময় ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে সিলেট। রেজাউর রহমান রাজা নাইটওয়াচম্যান হিসেবে নেমে ৫৯ করার সাথে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

আগে ব্যাট করে প্রথম ইনিংসে রংপুর ডিভিশন দেড়শ পার করে অলআউট হয়। জবাবে নেমে দুইশো পার করতে পারেনি সিলেট ডিভিশন। প্রথম ইনিংসে ৩১ রানের লিড পেয়েছিল সিলেট।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া রংপুর ডিভিশন দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ে পড়েছিল। ৬৬ রানে ৫ উইকেট হারানোর পর রংপুরকে টেনে তুলেছিলেন তানবীর হায়দার ও নবীন ইসলাম। তানবীরের থেকে ৭২ রানের ইনিংস পাওয়া রংপুর নবীনের থেকে ৬৩ রানের সম্মানজনক পুঁজিতে সিলেটের লক্ষ্য দাঁড়ায় ১৮৯ রানের।

শেষদিনে ১৩৯ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ওপেনার পিনাক ঘোষ ৪২ করে আউট হলেও রাজা ৫৯ রান করেন। অধিনায়ক অমিত হাসান ৩৭ রানে অপরাজিত ছিলেন। রংপুরের পেসার মুকিদুল ইসলাম নিয়েছেন ৩ উইকেট।

বিষয়:অমিত তানবীর নবীন পিনাক মুকিদুল রংপুর ডিভিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…