চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে অর্জিত প্রবৃদ্ধি ২১ শতাংশ: এনবিআর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
National Board of Revenue Bangladesh building with logo and signboard. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ (২২ সেপ্টেম্বর) সোমবার প্রকাশিত এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের পরিমাণ ২৭ হাজার ১৭৪ কোটি টাকা। বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩ হাজার ৮৯ দশমিক ৩৭ কোটি টাকা। চলতি বছর আগস্টে গত বছর একই সময়ের তুলনায় ৪ হাজার ৮৪ দশমিক ৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। অর্জিত প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ।

গত জুলাই-আগস্ট দু’মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫ হাজার ৫ দশমিক ১৬ কোটি টাকা। অর্থাৎ এ বছরের জুলাই-আগস্ট রাজস্ব আদায়ে ২১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। চলতি বছর আগস্টে স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে সবচেয়ে বেশি ১১ হাজার ৮৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮ হাজার ২৮৩ দশমিক ১৫ কোটি টাকা। অর্থাৎ এ বছর আগস্টে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ।

আয়কর ও ভ্রমণ কর খাতে গত আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮ হাজার ৪৪২ কোটি টাকা। যা ২০২৪ আগস্ট মাসে আদায়কৃত ৬ হাজার ৭৯৮ দশমিক ৭৩ কোটি টাকার চেয়েও ১ হাজার ৬৪৩ কোটি টাকা বেশি। আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে গত আগস্ট মাসের প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ১৭ শতাংশ। ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা। গত অর্থবছরের আগস্ট ২০২৪ মাসে এই খাতে আদায় ছিল ৮ হাজার ৭ দশমিক ৬২ কোটি টাকা।

আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনজনিত কারণে কাস্টমস হাউসসমূহের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব সেপ্টেম্বর ২০২৫ মাসে জমা হবার কারণে এই খাতে ২০২৫ সালের আগস্টে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির এই ধারাকে আরও জোরালো করতে কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ এবং কর ফাঁকি উদঘাটন কার্যক্রম বেগবান করতে নিরলসভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতারা আইনের সুষ্ঠু পরিপালনের মাধ্যমে সময়মত যথাযথ পরিমাণ কর পরিশোধ করে দেশ গড়ার কাজে গর্বিত অংশীদার হবেন বলে এনবিআর আশাবাদী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআররাজস্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT