বাংলাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে বিদায়ী সেনাপ্রধানের শ্রদ্ধা

বিজিবি সদস্যরা জাতীয় পতাকার সামনে সালাম ও সম্মান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবি সদস্যরা জাতীয় পতাকার সামনে সালাম ও সম্মান জানাচ্ছেন, বঙ্গবন্ধুর সমাধিতে বিদায়ী সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ শুক্রবার সকালে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সদ্য বিদায়ী সেনাপ্রধান জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পরবর্তীতে তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এসব আনুষ্ঠানিকতায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:আইএসপিআর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…