ভিডিও নিউজ

শ্রদ্ধা-ভালোবাসা ও গৌরবের সঙ্গে বিজয় দিবস উদযাপন

বিজয় দিবসের স্মরণে বাংলাদেশের স্মৃতিসৌধের ছবি, যা দেশের গৌরব ও স্বাধীনতার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিনও আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম ভূখন্ডের জন্ম হয়। এরপর স্বাধীনতার ৫২ বছর ধরে নানা রাজনৈতিক পট পরিবর্তন ও সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে মুক্তিকামী বাঙালি তার বিজয়ের গৌরবকে সমুন্নত রেখেছে। প্রতিবছরই বিজয় দিবস উদযাপন করা হয় পরম শ্রদ্ধা, ভালোবাসা আর গৌরবের সঙ্গে।

বিষয়:১৯৭১ সেই সব দিন বিজয় দিবস উদযাপন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…