প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ পদত্যাগ করেছেন।
গতকাল মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে, চলতি বছরের ৭ মে টানা চতুর্থবারের মতো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জাফর ওয়াজেদ।
তারও আগে ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে প্রথম যোগদান করেন তিনি। এরপর আরও দুইবার পিআইবি-এর মহাপরিচালক পদে নিয়োগ পান জাফর ওয়াজেদ।








