বাংলাদেশ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পদত্যাগ

প্রধান প্রকৌশলী পদত্যাগের সময়ের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান প্রকৌশলী তার পদত্যাগের সময়ের ছবি, বাংলাদেশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার পদত্যাগ করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর কর্মকর্তা কর্মচারীদের চাপে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগ পত্র জমা দেন দেলোয়ার হোসেন মজুমদার।

পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করলাম বলে উল্লেখ করেছেন দেলোয়ার হোসেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

এর আগে দেলোয়ার হোসেন মজুমদার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। তবে তিনি প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্বে ছিলেন।

বিষয়:জনপ্রশাসন মন্ত্রণালয় পদত্যাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…