চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টি থেকে একযোগে ৬৬৮ নেতা-কর্মীর পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মহানগর উত্তরের ৮টি থানার ৬৬৮ জন নেতাকর্মী গণপদত্যাগ করেছেন। এদের মধ্যে ভাইস-চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক ও প্রচার সম্পাদকসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও রয়েছেন।

বৃহস্পতিবার ২৫ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে গণপদত্যাগের তথ্য জানানো হয়। পদত্যাগ অব্যাহত থাকবে জানিয়ে নতুন দল গড়ার ইঙ্গিত দিয়েছেন তারা।

জাতীয় পার্টির মধ্যে বিভক্তি দেখা দিয়েছিল নির্বাচনের আগে থেকেই। ভোটে বিপর্যের পর দলের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয় মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুসহ বেশকয়েকজন কেন্দ্রীয় নেতাকে। এবার চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গণপদত্যাগ করলেন মহানগর উত্তরের ৮টি থানার সাড়ে ৬০০’র বেশি নেতাকর্মী।

মাঠপর্যায়ের এসব নেতাকর্মী ক্ষোভ ঝাড়লেন শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে হঠকারিতার অভিযোগে পদত্যাগ করেন কয়েকজন কেন্দ্রীয় নেতাও। তাদের দাবি, জাতীয় পার্টির অস্তিত্বই বিলীন করে দিচ্ছেন জি এম কাদের।

মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক বলেন, দল চালানোর সক্ষমতা জি এম কাদেরের নেই। জাতীয় পার্টিতে গণপদত্যাগ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় পার্টিজাপানেতা-কর্মীদের পদত্যাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

মে ২০, ২০২৬

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

শান্ত-লিটনদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: আব্দুল হাই সরকার (সংগৃহীত)।

অর্থনীতি স্লোগানে চলে না, চলে বাস্তবতায়: আব্দুল হাই সরকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT