চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবিবাহিতদের জন্য চালু হচ্ছে পেনশন প্রকল্প!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

এবার অবিবাহিত পুরুষ এবং মহিলাদের জন্য পেনশন প্রকল্প চালু করার পরিকল্পনা করছে ভারতের হরিয়ানা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানান, তার সরকার রাজ্যের ৪৫ থেকে ৬০ বছর বয়সী অবিবাহিতদের জন্য একটি পেনশন প্রকল্প চালু করার পরিকল্পনা করছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত রোববার হরিয়ানার করনাল জেলার কমলপুরা গ্রামে ‘জন সংবাদ’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ভারতের হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। সেখানে ৬০ বছর বয়সী অবিবাহিতদের ভাতা চালু নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। তারই প্রতিক্রিয়া স্বরূপ তিনি বলেন, রাজ্য সরকার শীঘ্রই অবিবাহিতদের জন্য পেনশন প্রকল্প চালু করার পরিকল্পনা করছে। সরকার এক মাসের মধ্যে এই প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি।

হরিয়ানা সরকারের প্রস্তাবিত প্রকল্পের ফলে সে রাজ্যের প্রায় দু’লক্ষ মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এই কর্মসূচি চালু হলে হরিয়ানায় বার্ধক্য ভাতাও ২৫০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অবিবাহিতদের পেনশন প্রকল্পের টাকার পরিমাণ বার্ধক্য ভাতার সমান অর্থাৎ মাসিক ৩ হাজার রুপি বা প্রায় ৪ হাজার টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই প্রকল্পে ঠিক কত টাকা করে দেওয়া হবে, সেই বিষয়ে সরকারের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি। হরিয়ানা সরকারের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা, প্রতিবন্ধী, বামন এবং রূপান্তরকামীদের জন্য পেনশন প্রকল্প চালু হয়েছে। তার মধ্যেই আবার অবিবাহিতদের পেনশন প্রকল্পের কথা ঘোষণা করল রাজ্য সরকার।

আরও পড়ুন: পাবজি খেলতে গিয়ে প্রেম, সন্তানসহ ভারতে এসে গ্রেপ্তার পাকিস্তানি নারী

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেনশনভারতমনোহরলাল খট্টরহরিয়ানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষে সাংহাই

আগস্ট ৪, ২০২৬

সারাদেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস, আহত অর্ধশতাধিক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT