জনপদ

নদী ভাঙনে নিঃস্ব হচ্ছেন সিরাজগঞ্জের নদী তীরবর্তী বাসিন্দারা

নদী ভাঙনে সিরাজগঞ্জের নদী তীরবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নদী ভাঙনের কারণে নদীর তীরের জমি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে, এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পানি কমার সাথে সাথে সিরাজগঞ্জে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটাসহ ফসলি জমি ও শত শত স্থাপনা। ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত দুই সপ্তাহে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে সিরাজগঞ্জের ভাটপিয়ারী এলাকার ফসলি জমি, বসতবাড়ি ও স্থাপনা। এছাড়া ভাঙন ঝুঁকিতে আছে শোনগাছা, গুপির পাড়া, সিমলাসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম।

প্রতি বর্ষায় তীব্র ভাঙনের কবলে পড়ে সিরাজগঞ্জের যমুনা নদী তীরবর্তী এই বিস্তীর্ণ জনপদ। পরিস্থিতির উন্নয়নে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

নদীর গতিপথ পরিবর্তনের কারণে এই ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বোর্ড।

বিষয়:নদী ভাঙন ভাঙন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…