ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার দায়িত্বে রদবদল

ঢাকার পুলিশ সদর দপ্তর ভবনের সামনে ডিএমপির লোগোসহ ছবি, যেখানে কর্মকর্তাদের বদলি সংক্রান্ত আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তারা হলেন এন এম নাসিরুদ্দিন, খন্দকার ফজলে রাব্বি, মো. তারেক মাহমুদ, মল্লিক আহসান উদ্দিন সামী, মো. মনিরুল ইসলাম ও মির্জা তারেক আহমেদ বেগ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






