চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছরে সড়কে ঝরেছে ৫ হাজার ৩৭০ জনের প্রাণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশে প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় ১৫ জন মানুষ নিহত হয় বলে জানিয়েছে ‘সেভ দ্য রোড’ নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন। একইসঙ্গে তারা বলছে, চলতি বছর বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৩৭০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৭০ হাজার ২২২ জন। তাতে গড়ে আহত হন প্রতিদিন ১৯৬ জন।

সংগঠনটি বলছে, ২০২১ সালে ৭১২টি নৌপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৮ জন এবং আহত হয়েছেন ৪৬৬ জন। রেলপথ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৭৮ জন এবং নিহত হয়েছেন ১৩৮ জন।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সেভ দ্য রোড-এর সংবাদ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাজাহান খান। লিখিত প্রতিবেদন পাঠ করবেন সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা। সভাপতিত্ব করেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।

এসময় লিখিত বক্তব্যে সেভ দ্য রোড মহাসচিব শান্তা ফারজানা বলেন, ৭ হাজার ৫১২ টি সড়কপথ দুর্ঘটনায় আমরা স্বজন-প্রিয়জনদেরকে হারিয়েছি। তাদের জন্য চলতি বছরে দোয়া-প্রার্থনা ও শ্রদ্ধাঞ্জলীর পাশাপাশি সরকার-বীমা ও মালিক শ্রেণির কাছে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে একটা দাবি বরাবরের মত আজো জানাচ্ছে সেভ দ্য রোড। আর তা হলো- পথ দুর্ঘটনায় আহতদেরকে ৩ লক্ষ ও নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যাতে করে অপূরণীয় এই ক্ষতি কিছুটা হলেও সামলে নিতে পারে স্বজন-প্রিয়জন হারানো পরিবারটি। একই সাথে ঘুরে দাঁড়াতে পারে আহত ব্যক্তিটি ও তার পরিবার।

এ বছরের পথ দুর্ঘটনায় নিহত ৫ হাজার ৩৭০ জনের মধ্যে আমরা ৪২ জন চালক, ৪ জন চালকের সহযোগি, ৪৭২ জন নারী, ১৭৭ জন শিশু, ১৭৭ জন শিক্ষার্থী, ০৭ জন সাংবাদিক, ১১ জন চিকিৎসক, ১৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্য, ২৭ জন রাজনৈতিক নেতাও হারিয়েছি।

গণমাধ্যম থেকে তথ্য নিয়ে প্রতিবেদনে বলা হয়: সংগঠিত দুর্ঘটনাগুলোর মধ্যে ৩৩ শতাংশ বাস, ৩৭.৫৫ শতাংশ মোটরসাইকেল ১২.২৫ শতাংশ ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, লরি, ৫.৮২ শতাংশ কার-মাইক্রো, ৩.১২ শতাংশ অটোরিক্সা, ২.৭৮ শতাংশ নছিমন-করিমন ও ৫.৪৮ শতাংশ ব্যাটারি রিকশা ও ইজিবাইক এসব দুর্ঘটনায় জড়িত ছিল। সংগঠিত দুর্ঘটনার ৪৪ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ৩০ শতাংশ পথচারীকে গাড়ি চাপা দেয়ার ঘটনা, ২০ শতাংশ সড়কপথের বেহাল দশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় ও ৬ শতাংশ অনান্য অজ্ঞাত কারনে দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনাসেভ দ্য রোড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT