৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত তারিখ ও সময়সূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বলা হয়েছে, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারের পদগুলোর জন্য সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি কমিশন সচিবালয়ের গত ২৯ এপ্রিলের বিজ্ঞপ্তিটি আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী নিম্নোক্ত তারিখ ও সময়ে আগামী ৯ জুলাই থেকে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর প্রধান কার্যালয় আগারগাও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ এপ্রিল ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করে পিএসসি। যেখানে ৮ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছিল।










